ঈদে ডিজিটাল হাটে ৮৬৬ কোটি টাকার পশু বিক্রি

১২ জুলাই, ২০২২ ১২:২৮  
এ বছর ঈদুল আজহা উপলক্ষে অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল পশুর হাট’-এ ৮৬৬ কোটি টাকার পশু বেচা-কেনা হয়েছে। বিক্রি হয়েছে মোট ৫৯ হাজার ৪৮১টি কোরবানির পশু। এরমধ্যে ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়েছে খামারীদের মাধ্যমে। তারা বিক্রি করে পেয়েছেন ১৪২ কোটি টাকা। বাকিটা পেয়েছেন সাধারণ গৃহস্থরা। আর বিক্রিত পশুর মূল্য বাবদ অনলাইনে পরিশোধ হয়েছে ১০০৮ কোটি টাকা। ডিজিবাংলা-কে এমনটাই জানিয়েছেন এটুআই-এর কমিউকেশনস অ্যান্ড আউটরিচ কনসালট্যান্ট আদনান ফয়সাল। তার দেয়া তথ্য অনুযায়ী, এবার ডিজিটাল পশুর হাটে মোট দর্শনার্থী ছিলো (হিট) ৬৬ লাখ ৬ হাজার ৮৪২ জন। https://digibanglatech.news/e-commerce/79707/ অবশ্য ঈদের আগের দিন পর্যন্ত ডিজিটাল হাটের ওয়েবসাইটে ২১ লাখ ৬ হাজার ৮৪২টি হিট পড়েছিলো। আঞ্চলিক হাটের ৫৮৭ কোটি ও খামারিদের ১৪৩ কোটি টাকার পশু বিক্রি হয়েছিলো। ঈদের আগের দিন পর্যন্ত এই প্লাটফর্মে আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়। তখন পর্যন্ত ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছিলো। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে ৯ কোটি টাকার কোরবানির পশু। হিটও পড়ে ৪৫ লাখের বেশি।